সেটের সঞ্জা (DEFINITION OF SET) :-
বস্তু সমূহের সংকলন (Collection) বা সমষ্টি (Aggregate)-কে সেট বলা হয় যখন,- সংকলনটি সুসংঞ্জত (Well Defined);
- সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন (Different);
- সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম-নিরপেক্ষ (Independent of Order)।
সংকলনটি সুসংঞ্জত (Well Defined) -
ওপরের সংঞ্জায় সুসংঞ্জাত অর্থে এক বা একাধিক নির্দিষ্ট নিয়ম বোঝায়। এই নির্দিষ্ট নিয়মানুয়ায়ী স্থির হয় কোনো একটি বস্তু সংকলনের অন্তর্গত অথবা অন্তর্গত নয়। সুতরাং কোনো সংকলনকে সেট হতে গেলে তাকে সুসংঞ্জাত হতে হবে, এই অর্থে যে এই ধরনের সংকলনের উপাদান হওয়ার ব্যাপারে কোনো অনিশ্চয়তা বা দ্ব্যর্থবোধ থাকবে না।
- উদাহরন হিসাবে বলা যায়, WORLD শব্দের অক্ষরগুলির সেট। এখানে সেটের উপাদানগুলি হল - {W,O,R,L,D}। এক্ষেত্রে সেটের উপাদান অন্য অক্ষরগুলি হবে না।সুতরাং সংকলনটি সুসংঞ্জাত।
- অপরদিকে যদি বলা হয়, পৃথিবীর সমস্ত গরীব মানুষের সেট। তবে এটি সঠিক ভাবে সংঞ্জাত হয় না। কারন কোন মানুষটি গরীব তার সঠিক সংঞ্জা এখানে দেওয়া নেই। তাই এটি সেট নয়।
সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন (Different)-
কোনো সংকলনকে সেট হতে গেলে তাকে সুসংঞ্জাত হতে হবে শুধু তাই নয়, সংকলনের অন্তর্গত প্রত্যেকটি উপাদানকে পরস্পর পৃর্থক হতে হবে।
- উদাহরন হিসাবে বলা যায়, MATHEMATICS শব্দের অক্ষরগুলির সেট। এখানে সেটের উপাদানগুলি হল - {M,A,T,H,E,M,A,T,I,C,S}। এক্ষেত্রে সেটের উপাদান M,A,T দুবার করে আছে। সুতরাং সংকলনটি উপাদানগুলি পরস্পর ভিন্ন নয়। তাই এটি সেট নয়।
- যদি উপাদানগুলিকে একবার করে নিয়ে সংকলনটি সাজানো হয়, তবে তা হবে {M,A,T,H,E,I,C,S}। এক্ষেত্রে উপাদানগুলি অভিন্ন হওয়ায় সংকলনটি সেট হবে।
সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম-নিরপেক্ষ (Independent of Order) -
কোনো সংকলনকে সেট হতে গেলে যেমন তাকে সুসংঞ্জাত ও অভিন্ন উপাদান বিশিষ্ট হতে হয় তেমনই সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম-নিরপেক্ষ হতে হয়।
- উদাহরন হিসাবে বলা যায়, MATHEMATICS শব্দের অক্ষরগুলির সেট। এখানে সেটের উপাদানগুলি হল - {M,A,T,H,E,I,C,S}। সেটটিকে অন্যভাবে প্রকাশ করলে তা দাড়াবে {S,C,I,E,H,T,A,M}।
সেট প্রক্রিয়া (Set Operation) :-
দুই বা ততোধিক সেট থেকে নির্দিষ্ট সংঞ্জা অধীন বীজগানিতিক প্রক্রিয়া দ্বারা নতুন নতুন সেট গঠিত হলে সেই সমস্ত প্রক্রিয়াগুলিকে সেট প্রক্রিয়া বলে।
কয়েকটি উল্লেখযোগ্য সেট প্রক্রিয়া হল -
কয়েকটি উল্লেখযোগ্য সেট প্রক্রিয়া হল -
- সংযোগ (Union)
- ছেদ (Intersection)
- অন্তর (Difference)
- প্রতিসম অন্তর (Symmetric Difference)
দুটি সেটের সংযোগ (Union of Two Sets) -